তুলনা আর দুশ্চিন্তা: নিজের পথে চলা
আমরা অনেক সময় ভাবি যে এইটা পেলে আমি খুশি, বা ওইটা না পেলে জীবন বরবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে আমরা তো একটা অন্যরকম অদৃশ্য প্রতিযোগিতায় মেতে উঠেছি। আজকে দেখি যে অমুক মিলিয়নিয়ার হয়ে গেছে আমাকেও হতে হবে। অমুক বিসিএস ক্যাডার হইছে, আমিও হব। সে তো admission এ কোপাচ্ছে, আমিও top করব।। আমার বয়সী মানুষ সংসদে আর আমি কি করতেছি? আমার এই মন মানসিকতারে উস্কে দিতে, মনকে আশান্ত করার প্রয়াসে সাহায্য করতে এগিয়ে আসে আমার কাছের মানুষগুলো। বলবে, কিরে তুই কি করলি?
সত্যিই তো কি করলাম আমি? সত্যি কথা হল আমি এই দুশ্চিন্তা করার আগেও কিছু করতে পারি নাই, দুশ্চিন্তা করেও কিছু করতে পারব না। যদি কিছু করতে হয়, কিছু যদি অর্জন করতে হয় তবে তার জন্য নিজের দিকে তাকাতে হবে। নিজের লক্ষ্য অনুসারে সামনে আগাতে হবে। তাহলে হয়ত কিছু একটা আমার দ্বারা সম্ভব হতে পারে।
এই আমি টা তুমি, হয়ত তোমার অনেক বন্ধুরা। তবে যায় হোক না কেন, তুমি চাইলে এখনো অনেক কিছুই করতে পার।
Back to Blog
