মানুষ বদলে যায়, তুমি নিজের পথে চলো
যে মানুষের জন্য তুমি change হবা একদিন দেখবে সেই মানুষটাই change হয়ে যাবে, হয়ত সময় তাকে পরিবর্তন করে দেবে, হয়ত পরিস্থিতি। কি হবে (সময়ের স্রোত নাকি পরিস্থিতি নাকি সে নিজেই) সেই ব্যাপার সম্পর্কে আমি নিশ্চিত না।
তবুও তোমাকেই তোমার নিজের জীবন নিয়ে চলতে হবে, এগোতে হবে। দেখ, কত অবলীলায় আমি কথা গুলো বলে ফেলছি। সত্যি বলতে কাজ করা ভীষণ কঠিন ! আমি নিজেও পারি না।
একটা মানুষের পরিবর্তন তোমাকে যতটা কষ্ট দেয় তার থেকে বহুগুণ বেশি কষ্ট তুমি নিজে তোমাকে দাও। তুমি নিজেই তাকে নিয়ে আফসোস কর, এই মানুষটাও পরিবর্তন হল? এমন ভাবে? এই অবেলাতে? সত্যি বলতে এরকম নানা রকম চিন্তা তোমাকে যত টা কষ্ট দেই, তোমার প্রিয় মানুষটার পরিবর্তন ও এত কষ্ট বাস্তবে তোমাকে দেয় না।
ধরে নাও , তোমার প্রিয় মানুষটা আগে তোমাকে না পেলে ছটফট করত। ফোনের পর ফোন করত। কিছুক্ষন তোমাকে না পেলে অস্থির হয়ে যেত। কিন্তু আজ সে তোমার সাথে কথা না বলে দিব্যি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছে। এদিকে এসব নিয়ে overthink করে তুমি নিজের ক্ষতি করছ। আচ্ছা একটু ভেবে বলত, এই যে তার ফোন না পাওয়া, কম যোগাযোগ করা বাস্তবিক ভাবেই কি তোমার জীবন কে থামিয়ে দিয়েছে? তার সাথে দুটো কথা কম হলে কি তোমার আয় কি কমে যাবে? না, একদমই না।
কিন্তু তাও তুমি কষ্ট পাচ্ছ। এই কষ্ট টা কি সে দিচ্ছে ? মোটেও না। তুমি নিজেকে দিচ্ছ। তোমার মন অভারথিঙ্ক করে যেচে কষ্ট নিচ্ছে। ঝেড়ে ফেল সব কিছু। তোমার নিজের জন্য একটু বাঁচো । নিজের দিকে ফোকাস কর। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
Back to Blog
